সোমবার, ৯ নভেম্বর, ২০০৯

জ্ঞানী এবং জ্ঞানপাপী

জ্ঞানী এবং জ্ঞানপাপী

দু’ভাগে বিভক্ত ক্ষৌণীশ সমষ্টি, -
 -জ্ঞানী এবং জ্ঞানপাপী, --পৃথকীকরণ প্রক্রিয়ায়
  সরলতম যে সূত্রটি পাওয়া গেলো
   তাতে দেখা যায়, --
  জ্ঞানীরা অনেকের মাঝে থেকেও প্রত্যেকে একা
     তাই অন্যদেরকে নিজ-রূপে সাজাতে চায়।


জ্ঞানপাপীরা জ্ঞানীদের বিপরীতধর্মী,
  --সাথে দৃশ্যমান কেউ না-থাকলেও
   কোনো জ্ঞানপাপী একাকীত্বে ভোগে না কখনো
    তবে নিজের রূপে নিজেই অতৃপ্ত, -তাই, --
নিজেকে বহুরূপে সাজাতেই তাকে ব্যস্ত দেখা যায়।


রঙ্গপুর --    -- ১১ /০৫ /২০০৪   

 http://varsammwa.blogspot.com/

http://www.somewhereinblog.net/blog/Koronik239happy/29039790