মঙ্গলবার, ১ জুন, ২০১০
শনিবার, ২২ মে, ২০১০
রবিবার, ৯ মে, ২০১০
রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১০
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০১০
শনিবার, ২ জানুয়ারি, ২০১০
অরণ্য দর্শন
অরণ্য দর্শন
-‘নিজ-অংশে অতৃপ্ত -! দেখি সবটাই চায় অংশীদারেরা !
-এই ভূখণ্ডের বর্তমান মালিক এখন, --কে বা কারা ?’ -
--জানতে চাইল শখের পর্যটক।
কুস্তিতে মত্ত স্বাগতিকেরা জবাব দিচ্ছে,
-‘যারা অতীতে ছিলো, -এবং,-
ভবিষ্যতেও থাকবে সসম্মানে,
-তারাই বর্তমান মালিক বৈধবিধানে।’
--‘বিধান জানি,’ -বললো মুসাফির,
-‘তবু, -সংক্ষেপে জানতে চাই মালিকের পরিচয়।’
স্বাগতিকেরা বলে,
-“-সম্মানিত মালিকেরা ভিন্দেশী কেউ নন ;
সর্বকালে তারা এই ভূখণ্ডের ‘জনগণ’,-
আর এই জনপদে,-
‘জনগণ’এর সন্তান,-আমরা,--‘জনসাধারণ’।” -
পর্যটক নিশ্চিত হ’লো, -সর্বাঙ্গে ধুলোমাখা,
কুস্তিরত স্বাগতিকেরাই খাঁটি সন্তান ;
-জগতের যেকোনো জনগোষ্ঠীর চে’ এরা বুদ্ধিমান।
‘-তবে,-এবারে একটা সাধারণ জিজ্ঞাসা,-যদি,-
-যদি জ্ঞানীদের তালিকাভুক্ত হ’তে চান,’-
-বললো শখের পর্যটক,“যখন জনগণ ঘুমন্ত,
যেখানে,-জনগণের বৈধ-সন্তানেরা
‘নিজেদের মধ্যে কোন্দলে মত্ত,’
-বলুন তো, -সেই অবস্থায়,-
তাদের ‘ভূখণ্ড সাজানোর দায়িত্ব’ যারা পায়;
-স্বভাবে কেমন তারা? -কর্মে আচরণে ?
-কোন্ জাতের পোশাকে-ঢাকা-সঙ্ বিধানে ?”
পাঠাগার নীরবতায় স্বাগতিকেরা ভাবে,
-‘জবাব দিতে গেলে,-মহাকাব্য হ’য়ে যাবে!’
যে-যার ভাবনায় ব্যস্ত কুস্তি-বাহিনী,-
পর্যটক শুনিয়ে যায় অরণ্য কাহিনী,--
“-‘প্রসবোত্তর-বেদনাক্লান্ত’ জননীদশা দর্শনে,
সদ্যোজাত প্রভূ-শাবকের চিঁ চিঁ ডাক শ্রবণে,-
কপট বায়স প্রসারিত পেখমে নৃত্যে উন্মত্ত ;
সমকালে, -নৃ-ধামের অদূরে অরণ্য প্রকম্পিত,
-ক্ষণে ক্ষণে সেয়ানা মার্জারের অর্থহীন গর্জন,
সারমেয় দখলে নেয়, --গজপৃষ্ঠাসন।
-প্রভূ-শাবকেরা আত্মপরিচয় নিয়ে দাঁড়ালে,
উলঙ্গ পোষ্য জীবকূল স’রে যায় আড়ালে।”
রঙ্গপুর - ২২/০১/২০০৩ খ্রি:
নির্ঘণ্ট : ---
কপট বায়স # প্রতারক কাক; পেখম # ময়ূরের পুচ্ছের পালক;
নৃ # মানুষ; নৃ-ধাম # লোকালয়;
সেয়ানা মার্জার # সেয়ানা বিড়াল/ভেজা বেড়াল;
গর্জন # সিংহের ডাক; সারমেয় # কুকুর; গজ # হাতি;
গজপৃষ্ঠাসন # নৃপতি/নৃ-প্রতিনিধির আসন; পোষ্য # পালিত।
http://www.facebook.com/video/video.php?v=106495756032120
http://www.facebook.com/video/video.php?v=106456489369380

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)